আফগানদের ওয়ানডে শুরুর আগে ধাক্কা, ছিটকে গেলেন পেসার
অনলাইন ডেস্ক
বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর, আফগানিস্তান এখন ওয়ানডে সিরিজে সেই হারের বদলা নিতে প্রস্তুত। তবে, তিন ম্যাচের এই সিরিজ শুরুর ঠিক আগে একটি বড় ধাক্কা খেয়েছে তারা।
আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচের আগে কুঁচকির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সালেম। এই চোটের ফলে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের মাত্র চার ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের সংখ্যা এখনই বাড়ানো সম্ভব হচ্ছে না।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ইতোমধ্যে সালেমের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। তার পরিবর্তে দলে এসেছেন ২১ বছর বয়সী পেসার বিলাল সামি, যিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন। বিলাল সামি ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেন।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন বিলাল। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট গাজী আমানউল্লাহ খানে তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। সেখানে তিনি ৪.৯৭ ইকোনমি রেটে মোট ১০টি উইকেট নেন।
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
২ মিনিট আগে
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগাল দলে নানা আলোচনা চললেও মাঠের পারফরম্যান্সে তার প্রভাব দেখা যায়নি। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৪-২ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে ছাড়াই জয় তুলে নেয় পর্তুগিজরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা।নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে
৬ ঘন্টা আগে
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৪ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
