আন্তর্জাতিক

আফগানিস্তানে ইন্টারনেট বিভ্রাট: দায় অস্বীকার তালেবানের, কেবল ত্রুটিকে দুষছে প্রশাসন

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


আফগানিস্তানে ইন্টারনেট বিভ্রাট: দায় অস্বীকার তালেবানের, কেবল ত্রুটিকে দুষছে প্রশাসন

আফগানিস্তানজুড়ে সাম্প্রতিক যোগাযোগ বিচ্ছিন্নতার পর দেশব্যাপী ইন্টারনেট নিষেধাজ্ঞা কার্যকরের অভিযোগ অস্বীকার করেছে তালেবান প্রশাসন।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, বুধবার (০১ অক্টোবর) একটি চ্যাট গ্রুপে পাকিস্তানি সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে তালেবান কর্মকর্তারা দাবি করেছেন যে, পুরোনো ফাইবার-অপটিক কেবলগুলোর কারণে এই ইন্টারনেট বিভ্রাট ঘটেছে এবং এগুলোর প্রতিস্থাপন প্রয়োজন।

তিন লাইনের ওই বিবৃতিতে তারা উল্লেখ করেছেন, “আমরা ইন্টারনেটে নিষেধাজ্ঞা আরোপ করেছি বলে যে গুজব ছড়ানো হচ্ছে, সেরকম কিছুই হয়নি।”

গত সোমবার থেকে দেশজুড়ে যোগাযোগ বিপর্যয় (ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা) শুরু হওয়ার পর এটিই ছিল তালেবান সরকারের পক্ষ থেকে এই বিষয়ে প্রথম আনুষ্ঠানিক প্রকাশ্য ঘোষণা।

এর আগে বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, প্রায় ৪ কোটি ৩০ লাখ জনসংখ্যার এই দেশটিতে 'সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন' ছিল।

আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রশাসন ইন্টারনেট বন্ধে তাদের কোনো হাত নেই বলে দাবি করলেও, এর আগে 'অনৈতিক কর্মকাণ্ড' বন্ধে নেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রির অংশ হিসেবে তারা দেশের কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল।

গত ১৬ সেপ্টেম্বর, বালখ প্রদেশের মুখপাত্র নিশ্চিত করেন যে, 'অপরাধ প্রতিরোধের জন্য' উত্তরাঞ্চলীয় এই প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, গত মাসে উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশান ও তাখর এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দ, কান্দাহার ও নাঙ্গারহারেও একই ধরনের বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গিয়েছিল।

সর্বশেষ, সোমবার একজন আফগান সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ফাইবার-অপটিক নেটওয়ার্কের ‘৮ থেকে ৯ হাজার টেলিযোগাযোগ স্তম্ভ’ বন্ধ থাকবে।

(সূত্র: আল জাজিরা)


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১২ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৬ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom