আর এস ফাহিমকে নিয়ে গুরুতর অভিযোগ রাবি রাকসু জিএসের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর এস ফাহিম চৌধুরীকে ‘বাংলাদেশের তরুণ জেফ্রি এপস্টিন’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
নিজের পোস্টে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে ফাহিম চৌধুরী দলীয় প্রভাব ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার দাবি, দলীয় নেতাদের কাছে নারী সরবরাহ এবং নিজস্ব ভাড়া করা ফ্ল্যাটে মদ ও নারীর মাধ্যমে আপ্যায়নের ব্যবস্থা করতেন ফাহিম। পাশাপাশি গত জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বেও তিনি ছিলেন বলে পোস্টে উল্লেখ করেন সালাউদ্দিন আম্মার।
রাকসু জিএস আরও দাবি করেন, বিগত সরকারের পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ফাহিম চৌধুরী দেশে ফিরে ‘রাজকীয় হালে’ চলাফেরা করছেন। তাকে দেশে ফেরার সুযোগ কারা করে দিয়েছে এবং কার আশ্রয়ে তিনি অবস্থান করছেন-তা খতিয়ে দেখার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
তবে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে আর এস ফাহিম চৌধুরীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত গুরুতর অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা জরুরি। প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়াই আইনের শাসন প্রতিষ্ঠার একমাত্র পথ।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৫ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১০ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১১ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১২ ঘন্টা আগে
