আরও দুটি জাতীয় দিবস চালু করছে সরকার
ডেস্ক নিউজ
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দুইটি দিনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে প্রতি বছর ৭ অক্টোবর আবরার ফাহাদ দিবস এবং ২৫ ফেব্রুয়ারি বিডিআর ম্যাসাকার দিবস বিশেষভাবে পালিত হবে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, “রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ট্র্যাজেডির দিনকে জাতীয়ভাবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
ঘোষণায় আরও জানানো হয়, আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা বরকত উল্লাহ।
এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ঐতিহাসিক ঘটনা ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিনের একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলছে। সেই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি এই দুইটি দিন বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। নাগরিক সমাজের একাধিক প্রতিনিধির মতে, “আবরার ফাহাদের মতো এক তরুণের আদর্শ ও দেশের প্রতি নিষ্ঠা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে; আর বিডিআর ট্র্যাজেডি আমাদের জাতীয় ঐক্য ও শৃঙ্খলার এক বেদনাদায়ক স্মারক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।”
প্রতি বছর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষ কর্মসূচি, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন দুটি পালন করা হবে বলে জানা গেছে।
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
২ ঘন্টা আগে
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
৮ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
৯ ঘন্টা আগে
