আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।
প্রথমদিকে হতাহতের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য না পাওয়া গেলেও পরে ভারতীয় বিমান বাহিনী নিহতদের পরিচয় প্রকাশ করে।
এক্সে দেওয়া এক বার্তায় বিমানবাহিনী জানায়, জোরহাটে এএন-৩২ বিমান দুর্ঘটনায় দায়িত্ব পালনরত পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন-
প্রশান্ত সিং
শুভম কুমার
জীতেন্দ্র শর্মা
খেমারাম কুমাওয়াত
দানিশ আলম
বিমানবাহিনী নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
এএন-৩২: ভারতীয় বিমানবাহিনীর ‘ওয়ার্কহর্স’
আন্তোনভ আন-৩২ বিমানটি দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি এই বিমান বর্তমানে দুর্গম ও পার্বত্য অঞ্চলে রসদ, সেনা ও সরঞ্জাম পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিমানটির সক্ষমতা:
প্রায় ৭.৫ টন মালামাল বহন
৫০ জন যাত্রী পরিবহন
৪২ জন প্যারাট্রুপার বহন
উচ্চ পার্বত্য ও উষ্ণ আবহাওয়ায় কার্যকর উড্ডয়ন
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০এমকেআই বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। এবার এএন-৩২ দুর্ঘটনা ভারতীয় বিমানবাহিনীর জন্য আরেকটি বড় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৩ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১৯ ঘন্টা আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
১ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
