অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান ইউরোপীয় মানবাধিকার প্রধানের
অনলাইন ডেস্ক
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মৌনির সাতৌরি বাংলাদেশের আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের ফলাফল সবার কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত, যা দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাতৌরি এই মন্তব্য করেন। তিনি গণতন্ত্রের জন্য ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, জনপরিসর এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার মতো বিষয়গুলোকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। সাতৌরি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর ইউরোপীয় পার্লামেন্ট নবনির্বাচিত সংসদের সঙ্গে কাজ করবে।
মৌনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। সাধারণত, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের আগে ইইউ সদস্য নয় এমন দেশগুলোতে এ ধরনের তথ্য-অনুসন্ধান মিশন পাঠানো হয়। সাতৌরি জানান, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সন্ধিক্ষণে রয়েছে এবং একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট (পিসিএ) নিয়ে আলোচনা করছে। তিনি ব্যাখ্যা করেন, ইইউ যখন কোনো তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায়, তখন মানবাধিকার, আইনের শাসন এবং মৌলিক স্বাধীনতার মতো বিষয়গুলো পর্যালোচনা করে, কারণ এগুলো যেকোনো ইইউ চুক্তির অবিচ্ছেদ্য অংশ।
২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা দৃশ্যমান প্রভাব ফেলেছে বলে সাতৌরি উল্লেখ করেন। তবে তিনি বলেন, এই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। তিনি আরও বলেন, গৃহীত সংস্কারগুলো যদি নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়িত হয় এবং ব্যাপক সমর্থন পায়, তাহলে এই উত্তরণ প্রক্রিয়া সর্বোত্তম পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।
প্রতিনিধিদলটি তাদের সফরকালে নাগরিক সমাজের প্রতিনিধি, ট্রেড ইউনিয়ন, নিয়োগকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। তারা শিগগিরই অন্তর্বর্তী সরকারের নেতৃবৃন্দের সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়েও আলোচনা করবে।
সাতৌরি রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের "অসাধারণ প্রচেষ্টার" প্রশংসা করেন এবং বৈশ্বিকভাবে দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ একা এই বোঝা বহন করতে পারে না। ইইউ এই সংকটে আর্থিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মিয়ানমারে রাজনৈতিক সমাধানের মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের সম্মেলন রোহিঙ্গা সংকটের সমাধানে বৈশ্বিক ঐকমত্য গড়ে তুলতে সহায়ক হবে।
সাতৌরি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করেন। সফরকালে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করে।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৩৭ মিনিট আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৩ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
