সারাদেশ

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ অভিযান ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

কেরানীগঞ্জের চড়াইল এবং বোরহানিবাগ এলাকায় পরিচালিত অভিযানে একটি ওয়াশিং কারখানা, একটি তারের কারখানা এবং একটি চারতলা আবাসিক ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব কারখানায় উচ্চ ক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতি যেমন বয়লার, ড্রায়ার ও তাপাই ভাটি ব্যবহার করা হচ্ছিল, যা বিপুল পরিমাণ গ্যাস অপচয় করছিল। এই অভিযানে ২৯০ ফুট পাইপ, দুটি বল ভালভ এবং একটি কম্প্রেসর সেট জব্দ করা হয়েছে। এই অবৈধ সংযোগগুলো থেকে মাসে প্রায় ৬ লাখ ৮০ হাজার ১৪৮ টাকা মূল্যের ২৩ হাজার ২৪৫ ঘনমিটার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় পরিচালিত অভিযানে ৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৪টি চুনা কারখানা এবং ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠান (হোটেল, চায়ের দোকান) ছিল। অভিযানকালে বিভিন্ন আকারের প্রায় ৮৭০ ফুট পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর ও রাধানগর এলাকায় মোট ৭০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারের জন্য আটজন আবাসিক গ্রাহককে মোট ৪০ হাজার টাকা এবং দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে প্রায় ৬০০ ফুট এমএস পাইপসহ বিভিন্ন ধরনের বার্নার ও ওভেন জব্দ করা হয়েছে।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

৩ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom