বিনোদন

অভিনেতা জুনিয়র এনটিআর আহত, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


অভিনেতা জুনিয়র এনটিআর আহত, হাসপাতালে ভর্তি

একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আহত হয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা জুনিয়র এনটিআর। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, এই দুর্ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়, তবে সম্পূর্ণ সুস্থতার জন্য তাকে কিছু দিন বিশ্রামে থাকতে হবে।

অভিনেতার টিমের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজ্ঞাপনের চিত্রগ্রহণের সময় জুনিয়র এনটিআর সামান্য আঘাত পেয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, "আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে অভিনেতার আঘাত গুরুতর নয় এবং উদ্বেগের কোনো কারণ নেই। আমরা দর্শক, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষকে যেকোনো ধরনের জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।"

উল্লেখ্য, সম্প্রতি জুনিয়র এনটিআরের ওজন কমানো নিয়ে তার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। তবে তার ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নভ নিশ্চিত করেছেন যে এটি একটি পরিকল্পিত এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে করা হয়েছে।

জুনিয়র এনটিআরকে সর্বশেষ 'ওয়ার ২' সিনেমায় দেখা গেছে, যেখানে তিনি হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে বলিউডে তার অভিষেক করেন।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

২ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

২ মাস আগে

Dr.Mahfuzul Alom