জাতীয়

অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।

বডি:
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর নভেম্বরের প্রথমার্ধে তুরস্ক এবং দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে। তবে সফরগুলোর চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।

জাপানের আমন্ত্রণে টোকিও সফরের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সম্ভাব্য সফরে বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক সহযোগিতা এবং বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

এরপর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১-এর বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্বনেতাদের জলবায়ু অ্যাকশন সামিট হবে ১১ ও ১২ নভেম্বর।

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। কপ৩১-এর এবারের আলোচনায় আগের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন ও জলবায়ু পদক্ষেপকে কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌদি আরব সফরের বিষয়ে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ রয়েছে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে সফরটি হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নিয়েও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে সফর আয়োজনের সম্ভাব্য সময় নিয়ে দুই দেশ কাজ করছে। তবে ভারত ও বাংলাদেশের পক্ষ থেকে এখনো তারিখ চূড়ান্ত হওয়ার ঘোষণা আসেনি।

সব মিলিয়ে আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর একাধিক বিদেশ সফর ঘিরে কূটনৈতিক প্রস্তুতি চলছে। তবে জাপান, তুরস্ক ও সৌদি আরবের সফর এবং সম্ভাব্য ভারত সফরের চূড়ান্ত সময়সূচি সংশ্লিষ্ট দেশগুলোর আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে।


ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন

ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...

২ ঘন্টা আগে


অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....

৩ ঘন্টা আগে


উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা

সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...

৪ ঘন্টা আগে


আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom