অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ অসাংবিধানিক: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
মেহেদী হাসান | স্টাফ রিপোর্টার
ছবি: সংগৃহীত
অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশকে অসাংবিধানিক এবং নারীর প্রতি বৈষম্যমূলক উল্লেখ করে দেওয়া হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) প্রকাশিত ওই রায়ে আদালত বলেছেন, গর্ভের সন্তানের ছেলে বা মেয়ে পরিচয় প্রকাশ সমাজে বৈষম্য, কন্যাশিশুর প্রতি নেতিবাচক মনোভাব এবং নারী ভ্রূণ হত্যার ঝুঁকি বাড়াতে পারে।
রায়ে বলা হয়, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর মর্যাদা, সমতা ও বেঁচে থাকার অধিকারের পরিপন্থি। এ ধরনের চর্চা কন্যাশিশুর বিরুদ্ধে বৈষম্য সৃষ্টি করে এবং সমাজে ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কা বাড়ায়। আদালতের মতে, এটি সংবিধানে নিশ্চিত করা মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালারও পরিপন্থি।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেন, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের মাধ্যমে কন্যাশিশুর প্রতি বৈষম্য এবং সম্ভাব্য নারী ভ্রূণ হত্যার ঝুঁকি তৈরি হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে ছয় মাসের মধ্যে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেজ তৈরি ও নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বলেন, সংবিধানের ১৮, ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকের সমতা, মর্যাদা ও জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে, যা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষুণ্ন হতে পারে।
রায়ে আরও উল্লেখ করা হয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ আইনগতভাবে কঠোর নিয়ন্ত্রণের আওতায় রয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে কার্যকর নীতিমালা ও নজরদারির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আদালত।
হাইকোর্ট এ নির্দেশনাকে “continuous mandamus” হিসেবে ঘোষণা করেছেন, যাতে ভবিষ্যতে নির্দেশনার বাস্তবায়ন ও অগ্রগতি আদালতের তদারকির আওতায় রাখা যায়।
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
১০ ঘন্টা আগে
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
২২ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১ দিন আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১ দিন আগে
