রাজনীতি

অন্তর্বর্তী সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


অন্তর্বর্তী সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের

ছবি: সংগৃহীত


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলেছে এবং বাইরের কোনো শক্তির প্ররোচনায় দেশে আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে।

রোববার দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট আয়োজন সাংবিধানিক ও রাজনৈতিকভাবে সম্ভব নয়। তার মতে, গণভোট আয়োজনের এখতিয়ার কেবল নির্বাচিত সংসদের রয়েছে। তিনি বলেন, “বর্তমান সরকারের গণভোট আয়োজনের উদ্যোগ একদিন দেশদ্রোহিতা হিসেবে প্রমাণিত হবে বলে আমার ধারণা।”

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এসব অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে গণভোটে ‘না’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জি এম কাদের বলেন, “দেশে চিহ্নিত খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে, আর নিরীহ মানুষকে একের পর এক মামলায় জেলে পাঠানো হচ্ছে। সর্বত্র অন্যায়-অত্যাচার চলছে।” তিনি অভিযোগ করেন, ‘ইনকিলাব’-এর নামে দেশকে অস্থিতিশীল করে ধ্বংস করার চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধেই জাতীয় পার্টির রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জি এম কাদের বলেন, রংপুর বিভাগজুড়ে জাতীয় পার্টির প্রার্থীরা ভালো সাড়া পাচ্ছেন। তিনি বলেন, “বিগত সময়ে নানা অন্যায়-অত্যাচারের কারণে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পারিনি। তবে এবার যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টি আগের চেয়ে অনেক বেশি ভোট ও আসন পাবে।”

এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবু এবং স্থানীয় নেতাকর্মীরা।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৭ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৫ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৫ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom