‘অফিস পেলাম, এবার একটি গাড়ি হলে ভালো হতো’-সংসদে হাসনাতের দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ উপজেলায় অফিস বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মানুষের কাছে আরও সহজে পৌঁছাতে সংসদ সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করা প্রয়োজন।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাদের বসার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এজন্য ধন্যবাদ। এখন যদি একটি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে মানুষের কাছে যেতে আরও সুবিধা হবে।”
তিনি উল্লেখ করেন, প্রতিটি উপজেলায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো সুবিধা নেই। অনেক সময় ভাড়ায় গাড়ি নিয়ে এলাকায় যেতে হয়, যা বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, “মানুষের কাছে যেতে হলে আমাদের চলাচল সহজ করতে হবে। এ বিষয়ে সরকারের সদয় বিবেচনা কামনা করছি।”
এ সময় স্পিকারের অনুমতিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকার ব্যয় সংযম নীতিতে চলছে। জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানো হয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ঋণ সুবিধাও সীমিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের জন্য নতুন করে সুবিধা দেওয়ার বিষয়ে সতর্কতা প্রয়োজন।
তবে বিষয়টি একেবারে নাকচ না করে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে কোনো সমাধান করা যায় কি না, তা প্রধানমন্ত্রীর নজরে আনা হবে।
এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহর দাবিকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। তিনি কিছুটা রসিকতার সুরে বলেন, “ছোটদের আবদারে সবসময় ‘না’ বলতে নেই।”
তিনি আরও বলেন, এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পেলে তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হতাশ হয়েছেন। তার এ মন্তব্যে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।
শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন, ফলে আলোচনা এখনও খোলা রয়েছে।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৪ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৮ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৯ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১৭ ঘন্টা আগে
