অপ্রতীমের মরদেহের পাশে শিয়াল, ছড়িয়ে পড়েছে ভিডিও
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার কোটবাড়ী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয় ১৩ বছর বয়সী অপ্রতীমের মরদেহ। মাথায় ছিল গুরুতর আঘাতের চিহ্ন। মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এরই মধ্যে সামনে এসেছে আরও একটি হৃদয়বিদারক দৃশ্য-নির্জন পাহাড়ে পড়ে থাকা শিশুটির মরদেহ একটি শিয়াল টানাহেঁচড়া করছে বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে নির্জন এলাকায় পড়ে থাকা অপ্রতীমের মরদেহের কাছে একটি শিয়ালকে দেখা যায়। তবে মরদেহ উদ্ধারের আগে না পরে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতীম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে কোটবাড়ীর বাসা থেকে বের হয় সে। এরপর আর বাসায় ফেরেনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অপ্রতীমের ফোনের অবস্থান কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় শনাক্ত করা গেলেও পরে আর সেটির অবস্থান পাওয়া যায়নি। ছেলেকে না পেয়ে ওই রাতেই কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি শুরু করেন।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতীম অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে যায়। সেখানে এক যুবকের সঙ্গে তাকে হাত মেলাতে এবং প্রায় এক ঘণ্টা কথা বলতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে ওই যুবককে দেখা গেলেও তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয় এক কৃষকের বরাতে বিভিন্ন মাধ্যমে বলা হয়, নির্জন এলাকায় পড়ে থাকা শিশুটির মরদেহ একটি শিয়াল টানাহেঁচড়া করছিল। তবে এ দৃশ্যের ভিডিওর ধারণের সময় ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অপ্রতীমের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যুবকের পরিচয় এবং অপ্রতীম কীভাবে কোটবাড়ী থেকে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় গেল-এসব বিষয়ও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে
৩ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
২০ ঘন্টা আগে
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
১ দিন আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৪ দিন আগে
