অর্থ পাচার রোধে কঠোর আইনি কাঠামো তৈরির আহ্বান ড. ইউনূসের
অনলাইন ডেস্ক
চুরি হওয়া অর্থের পাচার রোধে একটি কঠোর আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রধান ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস উল্লেখ করেন, অনেক ক্ষেত্রেই চুরি হওয়া অর্থের উৎস জানা থাকলেও, তা বৈধ লেনদেন হিসেবে গ্রহণ করা হয় এবং কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি বলেন, স্বৈরাচারী শাসনের সময় প্রতি বছর বাংলাদেশ থেকে কমপক্ষে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং ও বর্তমান আর্থিক নিয়ম-কানুন সম্পর্কে সমালোচনা করেন।
ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান অর্থ পাচার রোধে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। একই সাথে তিনি অর্থ পাচার প্রতিরোধে আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আরও বলেন, কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং সেগুলোর যথাযথ বাস্তবায়ন জরুরি।
বৈঠকে প্রধান উপদেষ্টা কিছু আর্থিক প্রতিষ্ঠানের ‘দ্বৈত মানদণ্ড’-এর নিন্দা জানান, যারা জেনেশুনেই অবৈধ অর্থ জমা রাখে। তিনি টিআইকে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখতে এবং চুরি করা অর্থকে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক ফোরাম গঠনে সহায়তা করার আহ্বান জানান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রধান ইফতেখারুজ্জামান জানান, টিআইবি এবং যুক্তরাজ্যের সম্মিলিত উদ্যোগে শেখ হাসিনার সহযোগীদের অর্জিত সম্পত্তি জব্দ করা সম্ভব হয়েছে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সমন্বয়কারী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম।
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
১ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
১ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
২ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৩ ঘন্টা আগে
