‘অস্ত্রভাণ্ডার অক্ষত, পুরনো মিসাইলই ব্যবহার করছে ইরান’: আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরানের অস্ত্রভাণ্ডার অক্ষত রয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস(আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে সেগুলোর বেশিরভাগই এক যুগ আগে তৈরি, আর সাম্প্রতিক সময়ে উৎপাদিত উন্নত অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইসলামী প্রজাতন্ত্র ইরান সম্প্রচার (আইআরআইবি)-কে বলেন, ইরানের অধিকাংশ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত রয়েছে এবং আরও উন্নতমানের অস্ত্র রিজার্ভে রাখা হয়েছে।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর থেকে ইরান এখন পর্যন্ত প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৩ হাজার ৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে। এসব হামলা মূলত ইস্রায়েল-এর লক্ষ্যবস্তু এবং অঞ্চলে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র-এর সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর ইরান তাদের আক্রমণাত্মক সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি করেছে।
নাইনি বলেন, “বর্তমানে যেসব মিসাইল ব্যবহার করা হচ্ছে সেগুলো প্রায় এক যুগ আগে তৈরি। গত বছরের ১২ দিনের যুদ্ধের পর থেকে চলতি বছরের রমজান মাসে শুরু হওয়া এই যুদ্ধের আগে পর্যন্ত যেসব নতুন মিসাইল উৎপাদন করা হয়েছে, সেগুলো এখনো মোতায়েন করা হয়নি।”
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
২ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
৬ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
২০ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
২০ ঘন্টা আগে
