বাঁধনের ওপর হামলা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ: ডেপুটি স্পিকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাকে অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, এ ঘটনায় অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে একটি নোটিশের আলোচনার ফাঁকে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংসদে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ
এর আগে সংসদে বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতালি সরকারের সঙ্গে যোগাযোগসহ বাংলাদেশ সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান তিনি।
জহরত আদিব চৌধুরী বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতাভুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে দেশের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একটি ঘটনা হওয়ায় সংসদের বিশেষ ক্ষমতাবলে বিষয়টি উত্থাপনের সুযোগ চান তিনি।
‘নারী ও শিল্পীর সঙ্গে এ আচরণ গ্রহণযোগ্য নয়’
সংসদ সদস্য বলেন, চলচ্চিত্রসংক্রান্ত একটি অনুষ্ঠানে অংশ নিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে গিয়েছিলেন। সেখানে পরিবারের সদস্য ও একটি ছোট শিশুকে নিয়ে পার্কে হাঁটার সময় তাকে শারীরিকভাবে আক্রমণ ও মৌখিকভাবে হেনস্তা করা হয়েছে বলে বাঁধন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।
জহরত আদিব চৌধুরীর দাবি, জুলাই আন্দোলনের প্রতি বাঁধনের সমর্থন এবং ওই সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি হামলার পেছনে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, একজন নারী এবং দেশের পক্ষে অবস্থান নেওয়া একজন শিল্পীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখিয়েছে, তাতে দেশের বাইরে গিয়েও তারা আইনশৃঙ্খলা ভঙ্গ ও নারীর ওপর হামলার মতো ঘটনা ঘটাতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে।
‘হামলাকারীদের শনাক্তের তথ্য রয়েছে’
ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেন জহরত আদিব চৌধুরী।
তিনি জানতে চান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কী পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে ইতালি সরকার ও দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।
জহরত আদিব চৌধুরী বলেন, ঘটনার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো মন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। তবে পরে তাদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হবে। সংসদ ও দেশের জনগণও এ ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চায়।
‘এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়’
জবাবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ বর্তমানে সংসদে উপস্থিত নেই। তারা সংসদে এলে এ বিষয়ে তাদের বক্তব্য শোনা হবে।
বাঁধনের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে তিনি বলেন, ‘এটা অত্যন্ত অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ। অপরাধের নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের একজন বা দুজন সংসদে উপস্থিত হলে তাদের বক্তব্য শোনা হবে জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘এই সংসদ জানতে চায়, এই জাতি জানতে চায়।’
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সংসদে উপস্থিত হলে এ বিষয়ে সরকারের অবস্থান ও নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
২৬ মিনিট আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৩ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
৪ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১২ ঘন্টা আগে
