জাতীয়

বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়

অনলাইন ডেস্ক

২২ দিন আগে


বাঁধনের ওপর হামলা: ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ, কাউকে ছাড় নয়

ছবি: সংগৃহীত


ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ঘটনায় ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না’

ব্রিফিংয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘আমি আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া গ্যাং।’

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একটি মাফিয়া গ্যাংয়ের হামলার শিকার হওয়া প্রমাণ করে যে বাঁধন সঠিক পথেই ছিলেন।’

তিনি জানান, বিদেশের মাটিতে বাংলাদেশের একজন নাগরিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ভেনিসে বাঁধনের ওপর হামলার অভিযোগ

ইতালির ভেনিসে অবস্থানকালে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

বাঁধনের অভিযোগ, জুলাই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন তার ওপর হামলা ও হেনস্তা করেছেন। এ সময় তার দিকে পানি ও পচা ডিম নিক্ষেপ করা হয় বলেও জানান তিনি।

ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি অভিনেত্রী বাঁধনকে ঘিরে উত্তেজিত অবস্থায় রয়েছেন। তাদের কয়েকজন নিজেদের ছাত্রলীগের পরিচয় দিচ্ছেন বলে ভিডিওতে শোনা যায়। একপর্যায়ে সঙ্গে থাকা তার ভাই তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা

ঘটনার পর ফেসবুক লাইভে এসে বাঁধন বলেন, তিনি তার ভাইয়ের সঙ্গে একটি পার্কে গিয়েছিলেন। সেখানে কয়েকজন প্রবাসী বাংলাদেশি এসে তাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।

বাঁধন বলেন, ‘আমি আমার ভাইয়ের সঙ্গে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সঙ্গে ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে।’

তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে উল্লেখ করেন। জবাবে তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেন এবং ঘটনাটি ভিডিও করেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

পুলিশের কাছে অভিযোগ

ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানান বাঁধন। একই সঙ্গে বিষয়টি নিয়ে আতঙ্ক ও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গেছেন আজমেরী হক বাঁধন। সেখানে তার অভিনীত চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। ইতালি সরকারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান।


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

৭ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১৬ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

২১ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom