সারাদেশ

বান্দরবানে বিতর্কিত জেলা শিক্ষা কর্মকর্তার বদলী আদেশ বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

১০ মাস আগে


বান্দরবানে বিতর্কিত জেলা শিক্ষা কর্মকর্তার বদলী আদেশ বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি প্রদান

বান্দরবানে সদ্য বদলি হয়ে আসা বরগুনার বিতর্কিত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীনের বদলির আদেশ বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), বান্দরবান জেলা শাখা। এ দাবিতে আজ ১ ডিসেম্বর ২০২৫ বিকাল ৩টায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

স্মারকলিপি প্রদান করেন পিসিসিপি বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন–এর নেতৃত্বে সহ–সভাপতি জমির উদ্দীন, জানে আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ

নেতৃবৃন্দ জানান, মোহাম্মদ জসীম উদ্দীনের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ড, নারী নির্যাতন মামলার পরোয়ানা, ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিক হয়রানির অভিযোগ রয়েছে।
বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অভিযোগ রয়েছে, তিনি ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির প্রবাসী স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ২০২২ সালের ২৫ জুন ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তারের করা ১ কোটি ২২ লাখ টাকার মামলায় আদালত তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে ৯ নভেম্বর ২০২৫ বরগুনায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

“শাস্তিমূলক বদলি পার্বত্য জেলাকে অপমান”—পিসিসিপি

পিসিসিপি নেতারা বলেন, বান্দরবান একটি সংবেদনশীল প্রশাসনিক অঞ্চল। “অনৈতিক কর্মকাণ্ডে অভিযুক্ত একজন কর্মকর্তাকে এখানে বদলি করা শুধু তাঁর জন্য শাস্তি নয়, বরং পুরো বান্দরবান জেলার প্রতি অবজ্ঞা ও অপমানের শামিল।”

তারা সতর্ক করে বলেন, সিদ্ধান্ত বাতিল না হলে ছাত্রসমাজ, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের নিয়ে অবস্থান কর্মসূচি ও জেলা শিক্ষা অফিস ঘেরাওসহ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করা হবে।

৫ দফা দাবি

১. জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীনের বান্দরবান বদলির আদেশ বাতিল করতে হবে।
২. পার্বত্য অঞ্চলে ‘শাস্তিমূলক বদলি’র অপসংস্কৃতি বন্ধ করতে হবে।
৩. বদলি ও নিয়োগে স্বচ্ছতা, যোগ্যতা এবং সম্মান নিশ্চিত করতে হবে।
৪. গুরুতর অভিযোগ প্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে বিরত রাখার নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
৫. ভবিষ্যতে কোনো শাস্তিমূলক বদলির আদেশে বান্দরবানের নাম ব্যবহার করা যাবে না।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom