বাংলাদেশ সীমান্ত ঘিরে জমি অধিগ্রহণে উত্তেজনা, কৃষকদের তীব্র আপত্তি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-সংলগ্ন সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবকাঠামো নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণের বিরোধিতা করে স্থানীয় কৃষকদের আন্দোলনের পাশাপাশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) এ উদ্যোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।
এপিডিআরের দাবি, ডোমকল ব্লকের ঘোষপাড়া-সর্বপল্লী-ভূতগাড়ি এলাকায় প্রায় ১৫ হাজার বিঘা তিন ফসলি কৃষিজমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণসহ নিরাপত্তা অবকাঠামো গড়ে তুলতে অধিগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, এসব জমির ওপর প্রায় ৬০০ কৃষক পরিবারের জীবিকা নির্ভরশীল।
সংগঠনটির একটি প্রতিনিধি দল সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলে। কৃষকদের অভিযোগ, তাদের সম্মতি ছাড়া জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা জানান, অধিকাংশই ক্ষুদ্র কৃষক এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন।
গত ৩১ মে বিএসএফের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় চিহ্নিতকরণের কাজ শুরু হলে স্থানীয় কৃষকদের বিক্ষোভের মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
কৃষকদের বক্তব্য, দেশের নিরাপত্তার প্রয়োজনে বিকল্প স্থানে সীমান্ত অবকাঠামো নির্মাণে তাদের আপত্তি নেই। তবে আবাদি জমি অধিগ্রহণ করলে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এপিডিআর জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে দাবি করেছে, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষিজমি অধিগ্রহণ বিদ্যমান আইন ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে ‘বাংলাদেশি’ সন্দেহে হয়রানি, আটক এবং কথিত ‘পুশব্যাক’-এর অভিযোগও তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী বলেন, জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও তার নামে কৃষকদের জীবিকা বিপন্ন করা উচিত নয়। আলোচনার মাধ্যমে সমাধান না হলে বৃহত্তর গণআন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার বা বিএসএফের পক্ষ থেকে এপিডিআরের উত্থাপিত অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং স্থানীয় জনগণের ভূমি ও জীবিকার অধিকার-এই দুই স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। তারা বলছেন, এমন সংবেদনশীল ইস্যুতে স্বচ্ছতা, আইনি প্রক্রিয়া অনুসরণ এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কার্যকর সংলাপ পরিস্থিতি উত্তেজনামুক্ত রাখতে সহায়ক হতে পারে।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
৪৭ মিনিট আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
১ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৫ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৫ ঘন্টা আগে
