জাতীয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদই ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ভিত্তি’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘বাংলাদেশি জাতীয়তাবাদই ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ভিত্তি’: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ছবি: সংগৃহীত


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মেধা, প্রজ্ঞা ও সাহসিকতার মাধ্যমে একটি ব্যর্থ রাজনৈতিক আন্দোলনকে ‘উই রিভোল্ট’ ঘোষণার মধ্য দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে রূপান্তর করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

বুধবার (২২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পর ভাষাভিত্তিক জাতীয় পরিচয়ের ধারণা সামনে এলেও পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয় যে, রাষ্ট্রের জাতীয় পরিচয় শুধু ভাষার ভিত্তিতে নির্ধারণ করা সম্ভব নয়।

তিনি দাবি করেন, এমন বাস্তবতায় জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রবর্তন করে দেশের সব নাগরিককে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের অধীনে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্রনায়ক হিসেবে দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন প্রতিষ্ঠা করেন। তার ভাষায়, এই দর্শনের মাধ্যমে ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী বা নৃগোষ্ঠী নির্বিশেষে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে এক কাতারে আনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের মূল বৈশিষ্ট্য হলো-এই ভূখণ্ডে বসবাসকারী সকল মানুষের সহাবস্থান নিশ্চিত করা। এর মাধ্যমে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।

সেমিনারে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার চিন্তা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৫১ মিনিট আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

৪ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

৫ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom