জাতীয়

বাংলাদেশি কর্মীদের আকামাহ ফি কমাতে সৌদি সরকারের সহযোগিতা কামনা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বাংলাদেশি কর্মীদের আকামাহ ফি কমাতে সৌদি সরকারের সহযোগিতা কামনা

ছবি: সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, বর্তমানে সৌদি আরব-এ প্রায় ৩০ লাখ বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

মন্ত্রী রিক্রুটিং এজেন্সিগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং অভিবাসন ব্যয় কমানোর প্রস্তাব দেন। পাশাপাশি বর্তমানে চালু থাকা ৭৩টি পেশার দক্ষতা যাচাইকরণ কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে সৌদি মানদণ্ড অনুযায়ী আধুনিকায়ন করা প্রয়োজন।

এ সময় একটি ডিজিটাল ‘কোয়ালিফাইড ট্যালেন্ট ব্যাংক’ গঠনের প্রস্তাব দেন মন্ত্রী, যা নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করবে। প্রবাসী কর্মীদের ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আকামা ফি কমানোর বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদের অধিকার সুরক্ষা ও মৃত্যুবরণকারী কর্মীদের মরদেহ দ্রুত দেশে ফেরানোর বিষয়েও গুরুত্ব দেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, ২০২৫ সালের অক্টোবরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে আলোচিত অনেক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। যেসব বিষয় এখনো অন্তর্ভুক্ত হয়নি, সেগুলো ভবিষ্যৎ চুক্তিতে যুক্ত করার প্রস্তাব দেন তিনি। আকামার ফি নিয়োগকারী প্রতিষ্ঠানের বহন করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা কর্মীদের ওপর চাপানো হয়-এ বিষয়েও তিনি উদ্বেগ জানান।

রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবে নিবন্ধিত প্রায় ৯৯০টি এজেন্সির মধ্যে যারা নিয়ম মানছে না, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কর্মীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরির প্রস্তাবও দেন তিনি।

শিক্ষা খাতে সহযোগিতার বিষয়ে তিনি জানান, বর্তমানে ২৫০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া সৌদি আরব থেকে সিলেট বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা হয়। মন্ত্রী আরিফুল হক চৌধুরী রাষ্ট্রদূতকে সিলেট সফরের আমন্ত্রণ জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...

৪ ঘন্টা আগে


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

১৬ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

২০ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom