বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত, শেষ চারের লড়াইয়ে কাল বাংলাদেশ বনাম পাকিস্তান
অনলাইন ডেস্ক
এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৪১ রানে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে ভারত। প্রথমে ব্যাট করে ভারতকে ১৬৯ রানের লক্ষ্য দেয় সুরিয়াকুমারের দল। জবাবে বাংলাদেশ ১২৭ রানে অলআউট হয়। এই ম্যাচের ফলাফলে আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপ থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। আগামীকাল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি এখন অলিখিত সেমি-ফাইনালে পরিণত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হয়। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।
নির্ধারিত রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ এবং ব্যক্তিগত ১ রানে বুমরাহর বলে দুবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার পারভেজ ইমন করেন ২১ রান। কুলদীপ যাদবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে মাত্র ৭ রান। আক্সার প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। শামীম হোসেন আউট হন শূন্য রানে।
এক প্রান্ত ধরে রেখে লড়াই করেন ওপেনার সাইফ হোসেন। তিনি ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। বাকি ব্যাটাররা সবাই এক অঙ্কের রানে বিদায় নেন। শেষ পর্যন্ত ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
ভারতের হয়ে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন কুলদীপ যাদব। বুমরাহ ও বরুন পান ২টি করে উইকেট।
এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় দল স্কোরবোর্ডে মাত্র ১০ রান তোলে। তবে ম্যাচের তৃতীয় ওভার থেকেই চার-ছক্কার বন্যা শুরু হয়। সাকিব, নাসুম, মোস্তাফিজ কিংবা সাইফুদ্দিন—সবার বলেই ভারতীয় দুই ওপেনার আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন।
ম্যাচের সপ্তম ওভারে শুভমান গিলকে আউট করেন রিশাদ হোসেন। দলীয় ৭৭ এবং ব্যক্তিগত ২৯ রানে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল।
নতুন ব্যাটার শিভম দুবে এদিন সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ২ রানে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এটি ছিল ম্যাচে রিশাদ হোসেনের দ্বিতীয় উইকেট। অর্ধশতকের দেখা পান অভিষেক শর্মা।
ব্যক্তিগত ৭৫ রানে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। অধিনায়ক সুরিয়াকুমারকে ফেরান মোস্তাফিজুর রহমান। ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৫ রান।
সাইফুদ্দিনের বলে আউট হওয়ার আগে হার্দিক পান্ডিয়া ২৯ বলে ৩৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১টি ছক্কা এবং ৪টি চার মারেন।
বাকি ব্যাটারদের মধ্যে তিলক ভার্মা ৫ এবং আক্সার প্যাটেল করেন ১০ রান। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ১৬৮ রানে।
বাংলাদেশের পক্ষে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নেন রিশাদ হোসেন। তানজিম সাকিব, মোস্তাফিজ এবং সাইফুদ্দিন পান ১টি করে উইকেট।
উল্লেখ্য, ২ ম্যাচের দুটিতেই জয় নিয়ে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। সমান সংখ্যক ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের ঝুলিতে রয়েছে ১টি করে জয় ও হার। আগামীকাল দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয়ী দল এশিয়া কাপের মেগা ফাইনালের টিকিট পাবে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
