‘বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না’:জামায়াত আমির
অনলাইন ডেস্ক
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। ফ্যাসিবাদ কালো হোক বা লাল—বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না, ইনশাআল্লাহ।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালদিঘীতে আন্দোলনরত ৮ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ অতীতে ফ্যাসিবাদ প্রতিহত করেছে, ভবিষ্যতেও যেকোনো স্বৈরতান্ত্রিক আচরণ প্রতিহত করবে। তিনি বলেন, “কেউ যদি আবার ফ্যাসিবাদের ভাষায় কথা বলেন, তারা কোনো পথ খুঁজে পাবেন না। এ দেশের তরুণ, ছাত্র, জনতা ও মেহনতি মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।”
তিনি দাবি করেন, তারা কোনো রাজনৈতিক দলের বিজয় চান না; বরং চান দেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয়। “এ বিজয় হবে কোরআনের আইনের মাধ্যমে,” উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে গিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
২০০৯ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দেশে স্বস্তিতে কথা বলা যায়নি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, মানবাধিকার, বিচারব্যবস্থা ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দুর্নীতির কারণে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলেও দাবি করেন তিনি।
অতীত সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, রাস্তাঘাট ও দালান নির্মাণে দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “ফ্যাসিবাদীরা উন্নয়নের গল্প শোনাতেন। বলতেন বাংলাদেশ সিঙ্গাপুর হবে। বাস্তবে বাংলাদেশ কানাডা হয়েছে—তাদের জন্যই।”
তিনি আরও বলেন, “এরা রক্তাক্ত হাতে ক্ষমতায় এসেছিল, রক্তাক্ত হাতে বিদায় নিয়েছে। পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যার পরও দায় এড়াতে চেয়েছিল তারা।”
তার অভিযোগ, সেনাবাহিনী ও পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল এবং বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল।
এর আগে দুপুর পৌনে ২টায় সমাবেশ শুরু হয়। বেলা ১২টার পর থেকেই লালদিঘী মাঠে লোকজন জড়ো হতে থাকেন। সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে জামায়াতের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ৮ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
৮ দলের ঘোষিত পাঁচ দফা দাবি হলো—
১. জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিতে পরিবেশ সৃষ্টি
৪. আগের সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা
৫. স্বৈরাচারের দোসর হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...
২৩ মিনিট আগে
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক
২৯ মিনিট আগে
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...
৩৮ মিনিট আগে
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...
৫৬ মিনিট আগে
