বাথরুমে গিয়ে স্ত্রী-সন্তানকে হ/ত্যার হু/মকি গ্রেপ্তার ১৬ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন যুবদল নেতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রংপুরে ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও পরিবারসহ গুলি করে হত্যার হুমকির মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন পাঁচশ টাকা বন্ডে পিয়ার পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের পর আইনজীবীদের তৎপরতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে গত রবিবার রাতে নগরীর প্রেস ক্লাবের সামনে ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর সোমবার রাতে যৌথ অভিযানে র্যাব-১৩ এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা শাখা অভিযুক্ত গালিব ও মিথুনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা ইন্টারনেট লাইনের সংযোগ কেটে দেয়, ফলে শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিষ্ঠানের পপ ম্যানেজার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিবরণ তুলে ধরেন।
অভিযোগে বলা হয়, রবিবার বিকেলে গালিব, আকিবুল রহমান মনু এবং তাদের সহযোগী আনুমানিক ১৫-২০ জন ব্যক্তি অফিসে প্রবেশ করে স্টাফদের ওপর হামলা চালান। এ সময় অফিসের ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করা হয়। একই সঙ্গে কামাল কাছনা এলাকায় গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের ম্যানেজার মাহাদী হাসান কাফিকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, আকিবুল রহমান মনু তাকে উদ্দেশ করে বিকেলের মধ্যে ‘সমাধান’ না হলে বেডরুমে গিয়ে স্ত্রী-সন্তানসহ গুলি করে হত্যার হুমকি দেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানায় ‘ক্যাবল ওয়ান’ ও ‘মায়া সাইবার ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষ পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় তামজিদুর রশিদ গালিব, আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ ও মোবাইল কল রেকর্ড যাচাই করা হচ্ছে। ভাঙচুরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব তদন্তে কোনো প্রভাব ফেলবে না।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
২৫ মিনিট আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
৫ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
৫ ঘন্টা আগে
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
২ দিন আগে
