জাতীয়

বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশে বড় আকারের ভূমিকম্প হলে তা মোকাবিলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ঘনিয়ে এলেও অবনতি আশঙ্কা নেই

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এমন কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল এবং সভা-সমিতির সংখ্যা বাড়বে—এটা স্বাভাবিক।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। দেড় বছরের চেষ্টায় এখন তা উন্নতির দিকে।’

নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য প্রত্যাখ্যান

একজন নিরাপত্তা বিশ্লেষকের করা সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন,
‘দেশে কে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হচ্ছে, তা আমি জানি না। যোগ্যতার বিষয়টি পরিষ্কার না হলে এ ধরনের মন্তব্য নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দিতে চাই না।’

ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা চালুর চিন্তা

ভূমিকম্প নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগাম সতর্কতা ব্যবস্থা বাংলাদেশে এখনো নেই। তিনি বলেন,
‘কিছু দেশে নাকি এমন অ্যাপ রয়েছে যা দশ সেকেন্ড আগে সতর্ক করে। আমাদের দেশেও এমন একটি অ্যাপ তৈরি করা যায় কি না—তা নিয়ে ভাবছি।’

তিনি আরও বলেন,
‘প্রথম ভূমিকম্পের পর সামান্য সময়ের মধ্যে আরেকটি হওয়ার শঙ্কা থাকে—এমন ধারণা অনেকের। কিন্তু বাস্তবে আমরা দেখলাম একটির পর আরেকটি ছোট কম্পন হয়েছে। আমরা বিশেষজ্ঞ নই, এ বিষয়ে আবহাওয়াবিদদের সঙ্গে আরও আলোচনা করবো।’

বিল্ডিং কোড না মানার সমালোচনা

দেশে ভবন নির্মাণে অনিয়মের কথাও তুলে ধরেন উপদেষ্টা।
‘জলাশয় ভরাট করে ভবন নির্মাণে ঝুঁকি বেশি। ভূমিকম্প হলে মানুষের দাঁড়ানোর মতো খোলা মাঠই নেই। ভবিষ্যতে এ বিষয়ে কঠোর নজর প্রয়োজন।’

সাংবাদিককে ডিবি নিয়ে যাওয়া প্রসঙ্গে মন্তব্য

মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,
‘সাংবাদিকদের মধ্যেই এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি যে কাজটি করেছেন, তা সাংবাদিকতা ছিল না—এটা অন্য ধরনের কর্মকাণ্ড ছিল।’


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

৪ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

৫ ঘন্টা আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

৬ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom