বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমানের শোক
অনলাইন ডেস্ক
বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ, লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, বদরুদ্দীন উমর ছিলেন বাংলাদেশের 'স্বাধীন বিবেকের এক প্রতীক'।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দীন উমরকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শোকবার্তায় বদরুদ্দীন উমরের আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা ও আপসহীন ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মরহুম বদরুদ্দীন উমর বারবার শাসকগোষ্ঠীর রোষানলে পড়লেও তার আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। কোনো ভয়ভীতি বা হুমকি তাকে তার কর্তব্যকর্ম থেকে বিরত রাখতে পারেনি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি নির্ভয়ে তার স্বাধীন মতামত প্রকাশ করতেন।
তারেক রহমান আরও বলেন, '৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনে বদরুদ্দীন উমরের চিন্তা, লেখা ও সক্রিয় অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। জনগণের কষ্ট ও সম্মানকে তিনি গভীরভাবে উপলব্ধি করতে পারতেন এবং সেটিকে প্রতিবাদের ভাষায় তুলে ধরতেন। তার গবেষণামূলক গ্রন্থগুলো বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের ধারা বোঝার জন্য এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুদ্দীন উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
২ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৪ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৭ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
