রাজনীতি

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত


বেপর্দা নারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির সেলফি তোলেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামই নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, “আমরা তো বলিনি ছেলেরা সরে যাও, এখন মেয়েরা আসো। কিন্তু দেখা যায়, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মেয়েদের পাশে বসে সেলফি তোলেন। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলা ইসলামী আন্দোলনের রাজনীতিতে সম্ভব নয়।”

তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর দেশে যখন অরাজক পরিস্থিতি বিরাজ করছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় পাহারাদারের ভূমিকা পালন করেছে। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থাও করেছে ইসলামী আন্দোলন। পাশাপাশি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে খাদেম হিসেবে দাঁড়িয়েছে দলটি।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আরও অভিযোগ করে চরমোনাই পীর বলেন, জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ তাহের আমেরিকা দূতাবাসে বসে বাংলাদেশে জঙ্গি আছে—এমন বক্তব্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তিনি বলেন, “জামায়াতের নায়েবে আমির আমেরিকার কাছে বলে এসেছেন ইসলামী আন্দোলন জঙ্গিবাদী। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। প্রায় ৩৮ বছর ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে—কেউ কি কখনও আমাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড দেখেছে?”

একই দিন বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় চত্বরে আয়োজিত আরেকটি পথসভায় মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আজ ইসলাম পরাজিত অবস্থায় রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না এবং ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার আন্তরিকতা তাদের নেই।

তিনি আরও বলেন, “আগের নিয়মেই তারা দেশ চালাতে চায়। তাই তাদের সঙ্গে থাকার কোনো অর্থ নেই। ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা এবং দেশকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। আমাদের কোনো ভয় নেই—কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”

জনসভায় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ফজলুল করিম শাহরিয়ারসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৯ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৭ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৭ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom