সারাদেশ

বগুড়ায় নির্বাচন অফিসে দুই বিএনপি নেতার ধস্তাধস্তি

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বগুড়ায় নির্বাচন অফিসে দুই বিএনপি নেতার ধস্তাধস্তি

ছবি: সংগৃহীত


বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলা নির্বাচন কার্যালয়ের ভেতরেই বিএনপির দুই নেতার মধ্যে হট্টগোল ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। দলীয় প্রার্থীর উপস্থিতিতেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এবার মুখ খুলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্বাচনী মাঠে কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা ফৌজদারি অপরাধ ঘটলে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার বগুড়া জেলা নির্বাচন অফিসের ভেতরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের দুই নেতার মধ্যে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বগুড়া-৬ (সদর) আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনপূর্ব সময়ে কোনো বিশৃঙ্খলা হলে তা আচরণবিধির আওতায় পড়বে। বিশেষ করে প্রতীক বরাদ্দের পর থেকে গেজেট নোটিফিকেশন পর্যন্ত সময়ের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বিদ্যমান নির্বাচনী আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর যেকোনো অভিযোগ এলে বা সরাসরি কোনো অপরাধ সংঘটিত হলে মাঠে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২ মার্চ। পরবর্তী ধাপগুলো হলো-

  • ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই

  • ৬ থেকে ১০ মার্চ আপিল দায়ের

  • ১১ মার্চ আপিল নিষ্পত্তি

  • ১৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়

  • ১৫ মার্চ প্রতীক বরাদ্দ

এরপর ৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের

১ দিন আগে


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

১ দিন আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

২ দিন আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom