ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আওয়ামী লীগ: গার্ডিয়ান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও অর্থ পাচারের মামলায় ‘অপরাধী’ ও ‘পলাতক’ হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করে বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন। কলকাতার শপিংমল ও ফুডকোর্টকে কেন্দ্র করে তারা সাংগঠনিক যোগাযোগ ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন-এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে।
গার্ডিয়ানের দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা হ্যানা এলিস-পিটারসেন কলকাতায় অবস্থান করে এ প্রতিবেদনটি তৈরি করেন। এতে বলা হয়, ভারত বর্তমানে আওয়ামী লীগের নির্বাসিত নেতৃত্বের জন্য প্রধান সাংগঠনিক আশ্রয়স্থল হয়ে উঠেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৬ মাস আগে গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। পরিস্থিতির ভয়াবহতার কারণে আওয়ামী লীগের প্রায় ৬০০ নেতা-কর্মী বাংলাদেশ ছেড়ে কলকাতায় আশ্রয় নেন।
গার্ডিয়ান জানায়, গত বছরের মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলেও তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।
প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা প্রতিদিন প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা দলের শীর্ষ নেতা-কর্মী ও তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন এবং সেখান থেকেই রাজনৈতিক দিকনির্দেশনা দিচ্ছেন। বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ উপেক্ষা করে ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা ‘হিরো’ হিসেবে বাংলাদেশে ফিরবেন। দেশে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক চলমান নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে দলীয় নেতা-কর্মীদের সব ধরনের প্রচারণা ও ভোট বর্জনের নির্দেশ দিয়েছেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারহীনতার অভিযোগ নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘ একাধিক প্রতিবেদন প্রকাশ করলেও নির্বাসিত এসব নেতার মধ্যে এ বিষয়ে কোনো অনুশোচনার প্রকাশ দেখা যায়নি। সাবেক মন্ত্রী বাহাউদ্দিন নাছিম জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ‘সন্ত্রাসী দখলদারিত্ব’ হিসেবে আখ্যা দেন।
তবে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে কিছু ‘ভুল সিদ্ধান্ত’ ও ‘কর্তৃত্ববাদী আচরণ’ ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, দিল্লিতে বসে শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য ভাষণ ও বাংলাদেশের নির্বাচন নিয়ে কড়া মন্তব্যের পর ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার বক্তব্যকে ‘গণহত্যাকারীর বিদ্বেষপূর্ণ ভাষণ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের ধারণা, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতাই তাদের পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ সৃষ্টি করবে।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
২ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১৮ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১৯ ঘন্টা আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
২০ ঘন্টা আগে
