ভারতে ইলিশ রপ্তানি: পূজার উপহারে অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রতিষ্ঠানগুলো মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে এই প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।
রপ্তানির জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে:
- রপ্তানি নীতি ২০২৪-২৭-এর সকল বিধান মেনে চলতে হবে।
- অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
- শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে।
- অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রপ্তানি করা যাবে না। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে শুল্ক কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।
- পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী রপ্তানির প্রকৃত পরিমাণ সংক্রান্ত তথ্য-প্রমাণ দাখিল করতে হবে।
- এই অনুমতি অ-হস্তান্তরযোগ্য। অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজে রপ্তানি না করে কোনো সাব-কন্ট্রাক্ট দিতে পারবে না।
- সরকার প্রয়োজনে যে কোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনো চাপের মুখে নেওয়া হয়নি, বরং ধর্মীয় সৌজন্যবোধ এবং অনুরোধের কারণে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই বছরের রপ্তানির পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকের কম। এছাড়াও, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
৫৩ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের
১ ঘন্টা আগে
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৪ ঘন্টা আগে
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...
৫ ঘন্টা আগে
