ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারের মান যাচাই করলেন এমপি মিজানুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিজে খেয়ে পরীক্ষা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি এ উদ্যোগ নেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ড. মিজানুর রহমান বলেন, “হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত উদ্যোগ জরুরি।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা।
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
৭ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১৮ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১৯ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
১ দিন আগে
