সারাদেশ

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত অন্তত ৩০

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষে আহত অন্তত ৩০

ছবি: সংগৃহীত


দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার নির্বাচনী মাঠ। গণসংযোগ ও প্রচার-প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে উভয় দলের সমর্থকদের মধ্যে অন্তত পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের দায় নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে দল দুটি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সংঘর্ষে আরও অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার মেদুয়া ইউনিয়ন ও দক্ষিণ জয়নগর এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা ফজলুল করীম অভিযোগ করে বলেন, গণসংযোগকালে বিএনপি সমর্থকরা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, হাসনাগর এবং দৌলতখানের মেদুয়া এলাকায় তাদের ওপর হামলা চালিয়েছে। এতে দলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে বিএনপি এসব অভিযোগ অস্বীকার করেছে। বিএনপি প্রার্থীর ব্যক্তিগত সহকারী কাজী ইকবাল হোসেন বলেন, এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। তিনি দাবি করেন, জামায়াত পরিকল্পিতভাবে উসকানি দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

এদিকে নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে বোরহানউদ্দিন থানা চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচিতে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ক্রমবর্ধমান সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

২ ঘন্টা আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

১৩ ঘন্টা আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

১৪ ঘন্টা আগে


কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom