ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল ভোলার মনপুরা, আতঙ্কে দ্বীপবাসী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলার মনপুরা উপজেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপজুড়ে বাসা-বাড়ি, মসজিদ, বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও হাসপাতালের ভবন কেঁপে ওঠে। হঠাৎ এই ভূকম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ফজরের নামাজের সময় ভূমিকম্প শুরু হওয়ায় অনেক মানুষ তা স্পষ্টভাবে টের পান।
মনপুরা উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি ও দারুস সুন্নাহ ফজলুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম এনায়েত উল্লাহ নুরনবী গণমাধ্যমকে জানান, ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতর হঠাৎ কাঁপুনি শুরু হয়। পুরো মসজিদ দুলে ওঠে, যা মুসল্লিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় সাংবাদিক সজিব মোল্লা ও মো. রাকিব জানান, ভোরে ভূকম্পনের সময় উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি কাঁপতে দেখা যায়। অনেক মানুষ ঘুম থেকে জেগে উঠে বাইরে বেরিয়ে আসেন।
উপজেলার মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা আয়শা ছিদ্দিকা বিথী, হুমায়ার আবদুল্লাহ, আকলিমা, মোস্তাফিজ, সাউদা, নুসাইবা ও আরওয়া জানান, ভূমিকম্পের সময় তাদের ঘরের আসবাবপত্র নড়ে ওঠে এবং পাশের পুকুরের পানি টলমল করতে দেখা যায়।
এছাড়াও হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ গণমাধ্যমকে জানান, ফজরের নামাজের সময় হঠাৎ করে পুরো মসজিদ কেঁপে ওঠে। মুসল্লিরা আতঙ্কিত হয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের মণিপুর ও আসামসহ আশপাশের অঞ্চলে সংঘটিত ভূমিকম্পের প্রভাবেই ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত মনপুরা উপজেলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
১৫ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
১ দিন আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১ দিন আগে
