জাতীয়

ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

ছবি: সংগৃহীত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে কোনো প্রার্থী কিংবা তাদের সমর্থকরা মোবাইল ফোন বহন করে প্রবেশ করতে পারবেন না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন ব্যবহার করে ভোটের পরিবেশ বিঘ্নিত করা, ভোটারকে প্রভাবিত করা বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে নির্দিষ্ট দায়িত্ব পালনের স্বার্থে তিন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন—
(১) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার,
(২) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং
(৩) ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার বা ভিডিপি সদস্যদের মধ্যে দুইজন।

ইসি সূত্র জানিয়েছে, এসব কর্মকর্তা ও সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় যোগাযোগ ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে তারা মোবাইল ফোনের অপব্যবহার করতে পারবেন না এবং কেবল দায়িত্ব পালনের ক্ষেত্রেই তা ব্যবহার করবেন।

নির্বাচন কমিশন আশা করছে, এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় থাকবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা আরও জোরদার হবে।


জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...

৩৬ মিনিট আগে


চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...

১২ ঘন্টা আগে


৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

১২ ঘন্টা আগে


অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom