ভোটকেন্দ্র দখল ও সিল মারার পাঁয়তারা সফল হবে না: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা–১১ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ভোটকেন্দ্র দখল কিংবা সিল মারার কোনো পাঁয়তারা আর সফল হবে না। যারা এ ধরনের অপচেষ্টা করতে চায়, তাদের এখনই তা ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষে আয়োজিত এক গণমিছিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্র দখল বা সিল মারার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করবো। আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো। জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করবো।’
ঢাকা–১১ আসনের স্থানীয় সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রধান সংকট হচ্ছে তীব্র যানজট, গ্যাস সংকট ও চাঁদাবাজি। নির্বাচিত হলে এসব সমস্যার কার্যকর সমাধান করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, ‘এ এলাকার অনেক মাঠ দখল হয়ে আছে। আমরা সেসব মাঠ উদ্ধার করবো। আমাদের শিশুরা সেখানে খেলাধুলা করবে, এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে।’
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের মানুষকে আমরা স্পষ্ট করে বলতে চাই—গণঅভ্যুত্থানের পর আমরা মাঠ থেকে সরে যাইনি। আমাদের মাঠ থেকে সরানো যায়নি। জীবন থাকতে আমরা মাঠ ছাড়বো না।’
নির্বাচনের পাশাপাশি চলমান রাজনৈতিক সংস্কারের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোটে আমরা সবাই “হ্যাঁ”-এর পক্ষে ভোট দেবো। “হ্যাঁ” মানে সংস্কার, “হ্যাঁ” মানে সুশাসন, “হ্যাঁ” মানে সার্বভৌমত্ব এবং “হ্যাঁ” মানে জুলাই গণঅভ্যুত্থান। আমরা “হ্যাঁ”-তে ভোট দিয়ে সংবিধান পরিবর্তন করে সুশাসন নিশ্চিত করবো। বৈষম্য ও দুর্নীতিকে আমরা স্পষ্টভাবে না বলবো।’
নাহিদ ইসলাম জানান, শুক্রবার থেকেই ঢাকা–১১ আসনে তাঁর নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঘরে ঘরে মানুষের কাছে যাবো। ১০ দলীয় ঐক্য সংসদে যাবে—ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১১ আসনে একাধিক রাজনৈতিক দলের প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনা বাড়ছে।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
১ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৬ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৭ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
