ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ে লাইনে দাঁড়ানোর আহ্বান তারেক রহমানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ পরিস্থিতিতে ভোটারদের ভোটাধিকার রক্ষায় ভোটের দিন ভোরে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে ভোট দেওয়ার লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। জনসভায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
তারেক রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাইকে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ, এই ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে।’ তিনি প্রবাসীদের জন্য পাঠানো ব্যালট পেপার নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বলেন, ‘প্রবাসীদের ব্যালট পেপার কীভাবে একটি দল দখল করেছে, সেটা আপনারা দেখেছেন। এই ষড়যন্ত্র দেশের ভেতরেও চলছে।’
তিনি আরও বলেন, ‘এ জন্যই বলছি, ভোটের দিন ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ শেষে ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে সিল দেবেন।’
জনসভায় সম্ভাব্য সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ক্ষমতায় এলে নারীদের জন্য ফ্যামেলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। তিনি বলেন, ‘ফ্যামেলি কার্ডের মাধ্যমে নারীদের কাছে আমাদের সহায়তা পৌঁছে দিতে চাই, যাতে তারা সংসার সুন্দরভাবে চালাতে পারে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহসভাপতি জুনায়েদ আল হাবীবসহ আরও নেতারা।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১২ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২৬ মিনিট আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
