ভিয়েনাতে রাজকীয় আন্তঃধর্মীয় ইফতার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ঐতিহাসিক ক্যাসেল কোবেনজল-এ ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার উদ্যোগে মুসলিম ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে এক রাজকীয় আন্তঃধর্মীয় (ইন্টারফেইথ) ইফতার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার মহামান্য প্রেসিডেন্ট আলেকজান্ডার ভান ডার বেলেন।
ইফতার মাহফিলে মুসলিম বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্রদূত, অস্ট্রিয়ান কূটনীতিক, পার্লামেন্ট সদস্যসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার প্রধান মুফতি মুস্তাফা মূল্লুগ্গলো, অস্ট্রিয়ান ক্যাথলিক চার্চের প্রধান কার্ডিনাল ক্রিস্তফ শোনবর্ন এবং ইহুদি ধর্মের প্রধান রাবি শ্লোমো হফমাইস্টার। এছাড়া ইসলামিক রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্য ও ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দুই শতাধিক নারী-পুরুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রিলিজিয়াস অথরিটি অফিসের প্রধান এদিনা হুসোভিচ। উদ্বোধনী বক্তব্য দেন ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট, তুর্কিশ বংশোদ্ভূত আইনবিদ জনাব অমিত ভুরাল। স্বাগত বক্তব্যে তিনি প্রেসিডেন্টকে উপস্থিতির জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে অমিত ভুরাল বলেন, অস্ট্রিয়ার মুসলিম সম্প্রদায় নিজেদের ঐক্য, সংহতি ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হিসেবে দেখতে চায়। স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তারা দেশের সামাজিক কাঠামোতে অবদান রাখছে। তিনি মৌলিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার বিষয় তুলে ধরে বলেন, সাংবিধানিক রাষ্ট্রে সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত হওয়া জরুরি।
তিনি জলবায়ু পরিবর্তন ও বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, বর্তমান বিশ্বে পরিবর্তনের ঝড় বইছে; জলবায়ু সংকট ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে হুমকির মুখে ফেলছে এবং যুদ্ধ নিরীহ মানুষের জন্য দুর্ভোগ ডেকে আনছে। এ প্রেক্ষাপটে পারস্পরিক আস্থা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
আন্তঃধর্মীয় এই ইফতারে তুর্কিশ, বসনিয়ান, আরবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব তৌফিক হাসান এবং ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল সদস্য ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান, বাংলাদেশি বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৪ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৫ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৫ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
