বিচ্ছেদের এক মাস পর ফের সংসারে আবু ত্বহা ও সাবিকুন নাহার
অনলাইন ডেস্ক
ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের মধ্যে গত ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। তবে মাত্র এক মাসের মাথায় তাদের দুজনের পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর জানিয়েছেন সাবিকুন নাহার নিজেই।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, বিচ্ছেদের পর পারিবারিক বাস্তবতা, সন্তানদের মানসিক অবস্থা এবং ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও একসঙ্গে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
স্ট্যাটাসে তিনি লেখেন, “দুনিয়াটা ক্ষণস্থায়ী… কে কী ভাববে, কে কী বলবে— এসবের পরোয়া নেই। অনন্ত পরকালের সাফল্যই আসল।” তিনি জানান, তাদের দুই সন্তান আয়িশা ও উসমান বাবা-মাকে খুঁজে বেড়ানোর কারণেই তারা বিষয়টি গভীরভাবে উপলব্ধি করেন।
সাবিকুন নাহার লেখেন, “আয়িশা প্রতিনিয়ত তার বাবাকে খোঁজে। উসমানও মাকে না পেয়ে হতাশ। তাদের ভাষাহীন প্রশ্নই আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।”
বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ভুল ছিল, ভুল বোঝাবুঝিও ছিল। রাগ, জেদ— সব মিলিয়েই দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু তাকদিরের কাছে বড় বড় মানুষও অসহায়। আমরা উপলব্ধি করেছি বিষয়টা— এবং ঠিক করেছি সাধারণ পথে ফিরে আসব।”
স্ট্যাটাসের শেষে তিনি আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেন, “উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”
প্রসঙ্গত, আবু ত্বহা ও সাবিকুন নাহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও ব্যাপক আলোচনায় ছিল। এবার তাদের পুনর্মিলনেও নেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়েছে।
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২২ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন, নালিশি মামলায় আদেশ
ইসকনের বহিষ্কৃত নেতা ও সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-কে একটি নালিশি মামলায় জামিন দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এ আদেশ দেন।এর আগে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে...
৩ মাস আগে
