বিডা কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫ সোমবার (১৮ আগস্ট ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯ জন ভোটারের মধ্যে ৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময়ে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহোদয়ের নেতৃত্বে বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য যে, বিডার নির্বাহী সদস্য ও সচিব জনাব মোখলেসুর রহমান ডেমো ভোট প্রদানের মাধ্যমে নির্বাচন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী সংসদ নির্বাচন ২০২৫-এ সভাপতি পদে নির্বাচিত হন জনাব মুহম্মদ আবুল কালাম। সহ-সভাপতি পদে জনাব আব্দুল হাকিম গাজী ও জনাব জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক পদে মো: নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো: মানিক মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে মিজ মেহজাবিন তাসকিন ও ফরিদা বেগম নির্বাচিত হন। এছাড়াও অর্থ সম্পাদক পদে জনাব নূর আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা পদে মিস শাহীন আক্তার, যুগ্ম সম্পাদক পদে ফরিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জনাব মনিবুর রহমান, দপ্তর সম্পাদক পদে জনাব আবদুল মতিন এবং প্রচার সম্পাদক পদে জনাব মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত প্রতিনিধিগণ আগামী এক বছর বিডা কর্মচারী সংসদের দায়িত্ব পালন করবেন। নির্বাচনী প্রক্রিয়ায় বিডার মহাপরিচালক জনাব গাজী এ.কে.এম. ফজলুল হক প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিডার উপপরিচালক জনাব সুজন দাশ গুপ্ত ও সহকারী পরিচালক মো: মনিরুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...
৩ ঘন্টা আগে
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক
১ দিন আগে
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...
৩ দিন আগে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...
৪ দিন আগে
