বিদেশি বিনিয়োগ ও দক্ষ জনবল টানতে নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া চূড়ান্তের দায়িত্বে অর্থমন্ত্রী
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বিদেশিদের বাংলাদেশে আগমন-প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা এবং দেশে বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণ করতে নতুন ভিসানীতি প্রণয়ন করছে সরকার। ২০০৬ সালের প্রচলিত ভিসানীতি সংশোধন করে তৈরি 'ভিসানীতি-২০২৬' এর একটি খসড়া আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়েছে।
আজ বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই তথ্য জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, উপস্থাপিত খসড়াটি আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
নতুন ভিসানীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য:
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালার প্রধান উদ্দেশ্যগুলো হলো:
সুশৃঙ্খল যাতায়াত: বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সুশৃঙ্খল করা।
বিনিয়োগ ও দক্ষ জনবল আকর্ষণ: দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা।
পর্যটন খাতের বিকাশ: দেশের পর্যটন ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতকে আরও উৎসাহিত ও গতিশীল করা।
প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর: আন্তর্জাতিক পর্যায় থেকে উন্নত প্রযুক্তি ও আধুনিক জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা।
জাতীয় নিরাপত্তা ও কূটনীতি: জাতীয় নিরাপত্তা সুসংহত রাখা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা।
পারস্পরিকতা নীতি: পারস্পরিকতা (Reciprocity) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা পরিচালনা করা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কর্তৃক খসড়াটি পরিমার্জনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য তা পুনরায় মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। অনুমোদন পেলে এটিই হবে দেশের হালনাগাদ ও আধুনিক ভিসানীতি।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৩ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৮ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
৯ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
৯ ঘন্টা আগে
