বিএনপি নেতার 'জাল ভোট' প্রচেষ্টা, সাময়িক বহিষ্কারাদেশ
অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. শাহজালাল, যিনি বিএনপির সাতক্ষীরা জেলা শাখার শ্যামনগর উপজেলার ৪নং নূরনগর ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড কাউন্সিলর।
শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৩ অক্টোবর) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচনের আয়োজন করা হয়েছিল।
এই নির্বাচন চলাকালীন শাহজালাল দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে দ্বিতীয়বার ভোট প্রদানে বাধা দিলে সেখানে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
জেলা বিএনপির বিবৃতিতে আরও জানানো হয় যে, এই ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থী, যা বিএনপির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। বিবৃতিতে দলটি উল্লেখ করে, বিএনপি একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন এবং এটি অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
এই প্রেক্ষিতে, মো. শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৩ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
৭ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
৮ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
