বিএনপি পরিকল্পিত ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পিত ফ্যামিলি কার্ড মা-বোনদের সংসারে অনেক কাজে আসবে। তিনি আরও জানান, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য কার্ডের মাধ্যমে জনগণ উপকৃত হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদরের আউলিয়াপুর ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আপনাদের ১৯৭১ সালের কথা মনে আছে? যুদ্ধের কথা মনে আছে? আমরা সে সময় পাকিস্তানিদের সঙ্গে স্বাধীনতার জন্য লড়াই করেছি, অস্ত্র ধরেছি। কেউ বাইরে থেকে এসে আমাদের জন্য যুদ্ধ করেনি। কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা আজ ‘দাঁড়িপাল্লা’ নিয়ে ভোট চাচ্ছে। আপনাদেরই বিচার করতে হবে, তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘আগামী ১২ ফেব্রুয়ারি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এ নির্বাচনে আপনাদের কাছে ভোট চাই।’’
পথসভায় তিনি বলেন, ‘‘আপনারা যখন আমাকে সমর্থন দেন, তখন আমি সংসদে গিয়ে দেশের জন্য কাজ করার চেষ্টা করি।’’ তিনি বিগত দিনে ঠাকুরগাঁও-১ আসনে এমপি নির্বাচিত হয়ে যেসব উন্নয়নমূলক কাজ করেছেন, সেগুলোরও বিবরণ দেন। এ সময় মঞ্চে উপস্থিত কয়েকজন ভোটারও মির্জা ফখরুলের পূর্বের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
৪ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
৪ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
৫ ঘন্টা আগে
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর
৬ ঘন্টা আগে
