বিএনপি তাদের পূর্বসূরি আ.লীগের দেখানো পথেই হাঁটছে: রাশেদ প্রধান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের নেতৃত্বদানকারীদের মধ্যে অন্তত দুটি মৌলিক গুণ থাকা আবশ্যক-দুর্নীতিমুক্ত থাকা এবং কোনো ধরনের আধিপত্যবাদ মেনে না নেওয়া। এই দুই গুণ নিশ্চিত করা গেলে তবেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে ‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান তার বক্তব্যে দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে লক্ষ্য করে সমালোচনা করেন। তিনি বলেন,শেখ হাসিনা- এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্নীতি ও ‘ভারতীয় আধিপত্যবাদের’ কাছে নিজেদের সমর্পণ করেছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারও তাদের পূর্বসূরিদের পথ অনুসরণ করছে।
তিনি বলেন, “ক্ষমতায় আসার পর থেকেই সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি করছে। বরং তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি পরিকল্পনা হাতে নিয়েছে।” তার অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে নজিরবিহীন দলীয়করণ চলছে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকিস্বরূপ।
স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণের প্রত্যাশা পূরণ না হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুর্নীতি ও বিদেশি প্রভাবের কারণে দেশের সম্ভাবনা বারবার বাধাগ্রস্ত হয়েছে। “মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর সাম্প্রতিক আন্দোলনের কর্মীরা সার্বভৌমত্বের প্রশ্নকে সামনে এনেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সার্বভৌমত্ব আবারও ঝুঁকির মুখে পড়ছে,”-যোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ হাসমত উল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্নীতিমুক্ত, গণমুখী ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর মধ্যে জবাবদিহিতা ও নীতিনিষ্ঠার বিকল্প নেই।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৫ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
