জাতীয়

‘বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা, তা ভেস্তে দিতে চাইলে জনগণকেই সতর্ক থাকতে হবে’

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘বিএনপির পরিকল্পনা জনগণের পরিকল্পনা, তা ভেস্তে দিতে চাইলে জনগণকেই সতর্ক থাকতে হবে’

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে দেওয়া বিএনপির প্রতিশ্রুতিগুলো এখন দেশের জনগণের প্রত্যাশায় পরিণত হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়ন ব্যাহত করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’-এর তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপির প্রতিশ্রুতি, বিএনপির পরিকল্পনা-এগুলো এখন জনগণের পরিকল্পনা। যারা এগুলো ভেস্তে দিতে চায়, তাদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকতে হবে। বিএনপির আলাদা কিছু করার প্রয়োজন নেই। জনগণ সতর্ক থাকলেই আমাদের কাজ হয়ে যাবে। কারণ দেশের প্রকৃত মালিক জনগণ।”

দেশের উন্নয়নে সরকার ও জনগণের যৌথ দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের কাজ মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা নিশ্চিত করা, নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন এবং নিরাপদ পরিবেশ গড়ে তোলা। তবে দেশের উন্নয়নে জনগণেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, “বাংলাদেশ কোনো একক দল, সরকার বা পরিবারের নয়; এটি ২০ কোটি মানুষের দেশ। দেশের উন্নয়ন মানেই এই ২০ কোটি মানুষের জীবনমানের উন্নয়ন।”

অতীতের রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা যখনই স্থিতিশীলতার পথে এগিয়েছে, তখনই নানা অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। তবে বর্তমান সময়ে দেশের মানুষ শান্তি, কর্মসংস্থান এবং উন্নয়ন চায় বলে মন্তব্য করেন তিনি।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, চার কোটি পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, প্রায় তিন কোটি কৃষকের জন্য ‘কৃষক কার্ড’, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল পুনঃখনন, বৃক্ষরোপণ এবং পরিবেশ উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টা করছে সরকার।

বিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা সরকারকে সময় না দেওয়ার কথা বলেন, তারা জনগণের নয়, নিজেদের স্বার্থ রক্ষার রাজনীতি করছেন। কারণ বর্তমান সরকার জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে চায়।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই জনগণের রায়ের প্রতি সম্মান দেখানো এবং সরকারকে কাজ করার সুযোগ দেওয়া গণতান্ত্রিক চর্চার অংশ।

আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। অনেকেই গুম, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন।

অর্থ পাচার রোধের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের অর্থ কোথা থেকে আসবে। আমি পরিষ্কার করে বলতে চাই, জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না। দেশের অর্থ দেশের মানুষের কল্যাণেই ব্যয় হবে।”

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যেমন জনগণ অর্জন করেছে, তেমনি দেশকে স্বৈরাচারমুক্তও করেছে জনগণ। তাই দেশ গড়ার দায়িত্বও জনগণের। আগামী দিনের রাজনীতি হবে উন্নয়ন ও দেশ গড়ার রাজনীতি। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ-এই হোক আমাদের অঙ্গীকার।”


চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...

২ ঘন্টা আগে


৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

২ ঘন্টা আগে


অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...

৩ ঘন্টা আগে


গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ

দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom