রাজনীতি

বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক দুর্ঘটনার শিকার

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক দুর্ঘটনার শিকার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মো. রফিকুল ইসলাম একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। বাম পায়ে আঘাত পাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি বর্তমানে নিজ বাসভবনে বিশ্রামে আছেন বলে জানা গেছে।

আঘাতটি গুরুতর না হলেও, চিকিৎসকরা তাকে সর্বনিম্ন ৩ সপ্তাহ থেকে সর্বোচ্চ ৬ সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সকলের কাছে দোয়া চেয়েছেন।

ডা. রফিকুল ইসলাম জানান, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের জন্য গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে ঢাকায় ফেরার পথে রাজধানীর শান্তিনগরে তাঁর চেম্বারে (পপুলার কনসালটেশন সেন্টার) যাওয়ার সময় রোড ডিভাইডার পার হচ্ছিলেন।

এ সময় অপ্রত্যাশিতভাবে এক যুবকের পায়ের ওপর তাঁর বাম পায়ের চাপ পড়ে। যুবকটি পা সরিয়ে নিলে ডা. রফিকুল ইসলাম পায়ে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে এমআরআই এবং এক্স-রে পরীক্ষায় তাঁর লিগামেন্ট ফাইবারে সমস্যা ধরা পড়ে।

এরপর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (নিটোর) অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক হাসপাতালের একদল চিকিৎসককে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের সদস্যরা হলেন ডা. আশরাফ, ডা. শেখ ফরহাদ, বিএমইউ’র অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান ডা. মো. আনোয়ার উল্লাহ এবং ডা. সেতুসহ প্রমুখ।

বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা শেষে চিকিৎসকরা তাঁকে আপাতত কমপক্ষে ৩ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, তাঁর বিভাগের (ইউরোলজি) অধীনে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ভর্তি থাকা বেশ কিছু রোগীর অস্ত্রোপচার নির্ধারিত ছিল। কিন্তু তিনি আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্রামে থাকায় রোগীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিজের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।


গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...

৪১ মিনিট আগে


আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি

৫ ঘন্টা আগে


‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...

৫ ঘন্টা আগে


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom