সারাদেশ

বিএনপিতে যোগদান করায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

শরীয়তপুর প্রতিনিধি

৬ মাস আগে


বিএনপিতে যোগদান করায় আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাট

ছবি: সংগৃহীত


শরীয়তপুরে বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় আওয়ামী লীগ নেতা ও শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়ি ও সমর্থকদের ঘরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত তিনটি ঘরে আগুন দেওয়া হয় এবং নয়টি আধাপাকা ও টিনের ঘর ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল মান্নান খান ভাসানী সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদের হাত ধরে তিনি পাঁচ শতাধিক সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন। এ ঘটনার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল।

হামলার সময় ভাসানী খান দেশের বাইরে অবস্থান করছিলেন। স্থানীয়দের ধারণা, বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তার থেকে এ হামলার সূত্রপাত হয়েছে।

চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের

১ দিন আগে


ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড

ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...

১ দিন আগে


চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল

২ দিন আগে


গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom