গোপালগঞ্জে হঠাৎ বন্ধ বিকাশ-নগদ ভোগান্তিতে হাজারো গ্রাহক
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
গোপালগঞ্জে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন ও বিল পরিশোধ করতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। কিছু দোকান খোলা থাকলেও সেখানে কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই অবস্থা জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
কাস্টমার কেয়ার সেন্টারের সামনে অপেক্ষমাণ ভুক্তভোগী গ্রাহক জাবেদ জানান, সকাল থেকেই টাকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন তিনি। এজেন্ট দোকানে গেলে সার্ভার বন্ধ অথবা টাকা না থাকার কথা জানানো হচ্ছে। পরে কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সেটিও বন্ধ দেখতে পান।
তিনি বলেন, জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে হবে। কিন্তু কোথাও লেনদেন করতে না পারায় কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। এতে প্রয়োজনীয় কাজ আটকে গেছে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিম জানান, গত বুধবার রাত থেকেই তিনি বিকাশে লেনদেন করতে পারছেন না। এ বিষয়ে কল সেন্টারে যোগাযোগ করেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। বৃহস্পতিবার দুপুরে তার মোবাইলে একটি বার্তা আসে। সেখানে জানানো হয়, তার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
নাদিম বলেন, বিকাশেই তিনি নিয়মিত লেনদেন করেন। তার প্রয়োজনীয় সব টাকা বিকাশ অ্যাকাউন্টে রয়েছে। কিন্তু হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় নিজের টাকা ব্যবহার করতে পারছেন না। এতে চরম সমস্যায় পড়েছেন তিনি।
অন্যদিকে, মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। ব্যবসায়ী সাজ্জাদ জানান, তাদের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেন বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। হঠাৎ এজেন্ট অফিস ও দোকান বন্ধ হয়ে যাওয়ায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না। কিছু নম্বর এখনো সচল থাকায় সেগুলোর মাধ্যমে আপাতত কাজ চালিয়ে নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে আবারও সেবা চালু হতে পারে বলে জানান তিনি।
হঠাৎ করে বিকাশ ও নগদের মতো গুরুত্বপূর্ণ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ গ্রাহক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যাদের দৈনন্দিন আর্থিক লেনদেন এসব সেবার ওপর নির্ভরশীল, তারা পড়েছেন বেশি বিপাকে।
ভুক্তভোগীরা দ্রুত বিকাশ ও নগদের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। পাশাপাশি গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা অর্থ ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান।
৩ দিন আগে
গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর...
৫ দিন আগে
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
মাদক চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...
৬ দিন আগে
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...
৬ দিন আগে
