বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুললেন রাশমিকা
বিনোদন ডেস্ক
দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা-র প্রেমের খবর দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা যায় যে, এই জুটি ২০২৬ সালের শুরুর দিকে বিয়ে করতে পারেন। তবে এতদিন ব্যক্তিজীবন নিয়ে চুপ ছিলেন রাশমিকা।
এবার তিনি দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
রাশমিকা জানিয়েছেন, চলতি বছর তার জন্য ক্যারিয়ারের সেরা বছর। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’ পর্যন্ত মুক্তিপাওয়া পাঁচটি সিনেমা ২০২৫ সালে বক্স অফিসে ১,৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। তিনি বলেন, “সত্যি বলতে এ বছরটা আমার কাছে স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চেয়েছিলাম, সেটা এই বছরই বাস্তব হয়েছে।”
সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সারেন বিজয় ও রাশমিকা। বাগদান সত্যি হলে, সম্ভাব্য বিয়ে হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করেন—বিয়ের খবর কি তিনি স্বীকার করবেন, নাকি গুজব বলবেন? রাশমিকা হেসে জানান, “আমি কোনোটাই করব না। সময় হলে আমরাই জানাব।”
ভক্তরা মনে করছেন, রাশমিকার এই উত্তরই বিজয় দেবারকোন্ডার সঙ্গে তার সম্পর্কের ইঙ্গিত। তবে অভিনেত্রী স্পষ্ট করেছেন, ব্যক্তিগত কিছু শেয়ার করার আগে তিনি সময় নিতে চান।
উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই রাশমিকা-বিজয়ের প্রেমের খবর আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক ইন্ডিয়া ডে প্যারেডসহ বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। ২০২৪ সালে দুজনই জানিয়েছেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
৪ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৫ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৯ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
১০ দিন আগে
