বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
অনলাইন ডেস্ক
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয় দিবস জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিবসকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকিট প্রকাশ একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ, যা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন বিশেষ ডাকটিকিট, যা কোনো ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, জাতীয় অর্জন কিংবা বিশেষ বার্ষিকী স্মরণে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। সাধারণ ডাকটিকিটের তুলনায় এসব স্মারক ডাকটিকিটে থাকে ভিন্নধর্মী নকশা ও ঐতিহাসিক তথ্য, যা জাতির ইতিহাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটায়। ডাক মাসুলের পাশাপাশি এগুলো স্মারক হিসেবেও বিশেষ গুরুত্ব বহন করে।
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
২ ঘন্টা আগে
নিরাপদ পানির নিশ্চয়তায় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।দেশের পানি ব্যবস্থাপনায় বিদ্যমান চ্যালেঞ্জ...
৩ ঘন্টা আগে
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
৮ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
৯ ঘন্টা আগে
