বিকেল ৫টার আগে আসা প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ হবে: ঢাকা বিভাগীয় কমিশনারের নির্দেশ
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার ঢাকা বিভাগে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে। সকাল থেকেই ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, বিকেল পাঁচটার মধ্যে যাঁরা মনোনয়নপত্র জমা দিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হবে।
বেলা দেড়টার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “সকাল থেকে লক্ষ্য করেছি, প্রার্থীরা শৃঙ্খলার সঙ্গে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমরা প্রার্থীদের পরামর্শ দিয়েছি, যেন মনোনয়নপত্র জমার সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”
বিভাগীয় কমিশনার বলেন, একাধিক প্রার্থী একসঙ্গে কার্যালয়ে প্রবেশ করলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। “জুনিয়র ও সিনিয়র প্রার্থীদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ ও সহযোগিতার দৃশ্য আমাদের আশাবাদী করছে। এই ধারা বজায় থাকলে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে,” তিনি জানান।
তিনি আরও জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার চূড়ান্ত সংখ্যা বিকেল পাঁচটার পর জানা যাবে।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বলেন, আপাতত বড় কোনো ঝুঁকি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেই। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মানার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও নির্দেশনা দেওয়া হবে।
ঢাকার পোস্টার ও দেয়াললিখন অপসারণ বিষয়ে তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালাচ্ছে। কোথাও অনিয়মের খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নির্বাচন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, প্রতিটি আসনে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন, পাশাপাশি নির্বাচন অনুসন্ধান কমিটিও কাজ করছে। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার সাংবাদিকদের উপস্থিতি প্রশংসা করে বলেন, “বিপুলসংখ্যক গণমাধ্যমের উপস্থিতি প্রমাণ করে, নির্বাচন নিয়ে তাঁদের আগ্রহ ও নজরদারি রয়েছে। গণমাধ্যম সজাগ থাকলে যেকোনো অপতৎপরতা মোকাবিলা করা সম্ভব।”
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...
৪ ঘন্টা আগে
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...
৫ ঘন্টা আগে
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৬ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
৬ ঘন্টা আগে
